ভোলায় স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ
স্টাফ রিপোর্টার॥ ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা ও হাজার হাজার বিএনপি নেতাকর্মীর উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতাবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ আগষ্ট মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজার বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল শহরের চাঁদনীঘাট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম সাইফুর রহমান রোডের গার্ডেন টাওয়ারের সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার সভাপতি সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, যুবদল নেতা এম এ নিশাত প্রমুখ।



মন্তব্য করুন