কুলাউড়া উপজেলার ভাটেরায় গত ১০ আগষ্ট শনিবার পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মোঃ আব্দুল মান্নানের কন্যা তামান্না আক্তার অমি (২) খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। এসময় তার পরিবারের লোকজন বাড়ীতে ঈদের মেহমান নিয়ে ব্যস্ত ছিলেন। পরে খোজা-খুজির এক পর্যাযে তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরদিন রোববার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সিরাজ মিয়া ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান এর অনুমতি নিয়ে শিশুটির লাশ দাফন করা হয়েছে।
কুলাউড়া উপজেলার ভাটেরায় গত ১০ আগষ্ট শনিবার পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মোঃ আব্দুল মান্নানের কন্যা তামান্না আক্তার অমি (২) খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। এসময় তার পরিবারের লোকজন বাড়ীতে ঈদের মেহমান নিয়ে ব্যস্ত ছিলেন। পরে খোজা-খুজির এক পর্যাযে তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরদিন রোববার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সিরাজ মিয়া ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান এর অনুমতি নিয়ে শিশুটির লাশ দাফন করা হয়েছে। কুলাউড়া অফিস :
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.