মৌলভীবাজার জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

August 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামী-যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দেশবিরোধী চক্রের যড়যন্ত্র, বিশৃঙ্খল সৃষ্টির পরিকল্পনা, উস্কানি ও ধ্বংসাত্বক কার্যক্রমের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি।
রবিবার ৭ আগষ্ট বিকেল চৌমুহনী জেলা যুবলীগের দলীয় কায্যালয়ের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আওয়ামী- যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন এর নেতৃত্বে বিপুুল সংখ্যক আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী-যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমনসহ আরও অনেকই।
বক্তারা দেশে বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দেন। একই সঙ্গে উস্কানি ও ধ্বংসাত্বক কার্যক্রমের বিরুদ্ধে যুবলীগ মাঠে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন তারা
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বিপুুল সংখ্যক আওয়ামী যুবলীগের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com