পৌর সভার উদ্যেগে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত

August 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট সোমবার মৌলভীবাজার পৌর সভার উদ্যেগে পৌরসভা হলরুমে মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নিবার্হী প্রকৌশলী নকিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, কাউন্সিলার মধ্যে পার্থ সারথী পাল, মোঃ আসাদ হোসেন মক্কু, সালেহ আহমদ পাপ্পু, ফয়ছল আহমদ, মোঃ জালাল আহমদ, আনিছুজ্জামান (বায়েছ), সৈয়দ সেলীম হক।
এছাড়া উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com