প্রবাসী সংগঠকদের সাথে মনু থিয়েটারের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা হলরুমে থিয়েটারের প্রবাসী সংগঠকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে মনু থিয়েটার মৌলভীবাজার।
আ.স.ম ছালেহ সোহেলের তত্বাবধানে এবং সভাপতি সুূদীপ দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় থিয়েটারের সদস্যরা ছাড়াও প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনে বিভিন্ন সময়ে যুক্ত থাকা প্রবাসী সংগঠকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী লিটু, থিয়েটারের প্রবাসী সংগঠক নজরুল ইসলাম অকিব, জিয়াউল হক ফেরদৌস, সৈয়দ সেলিম আহমদ এবং মশিউর রহমান চৌধুরী টুকু, থিয়েটারের সিনিয়র সদস্য হাসান আহমদ রাজা, সিনিয়র সহ সভাপতি মারুফ আহমদ, সহ সভাপতি এ্যাড মোস্তাফিজুর রহমান চৌধুরী টিটু, সদস্য সুমেষ দাশ যিশু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আনিস প্রমুখ।
উপস্থিত ছিলেন সম্পাদক (সাংগঠনিক) সিকদার গোলাম কবির বাবু, সম্পাদক (দপ্তর) মুহিনুর রহমান, সদস্য জাকারিয়া শিবলী, নাইম আহমদ, চয়ন ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সুমেল আহমদ, শেখ বুরহান আহমদ, বাবলু আহমদ, বরকত আহমদ, শাওন রহমান, রয়েল আহমদ, তুয়েল আহমদ সহ অন্যন্যারা।



মন্তব্য করুন