বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

August 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রসাশন ও মহিলা অধিদপ্তর আয়োজিত বঙ্গমাতা শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রসাশক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রশাসক মিছবাউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা অংশ নেন।
সভা শেষে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com