জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার॥ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ আগষ্ট সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস মৌলভীবাজারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ জাহিদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় তিনি বলেন, বর্তমানে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায় থেকে সম্মান বয়ে নিয়ে আসছেন এছাড়াও উপজেলা পর্যায় থেকেও অংশগ্রহণ ভালো ছিলে এবং বিভাগীয় পর্যায়েও মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা শ্রেষ্টত্ব অর্জন করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম ফারুক আহমেদ, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মইনুল হক, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অশোক কুমার সেন। অনুষ্ঠানের প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং এর পর পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা বিষয়ক ক্যাটাগরীতে পুরস্কৃত হন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ। এছাড়াও জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক, সেরা বিদ্যালয়কে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।



মন্তব্য করুন