করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জনি বেগম॥ মৌলভীবাজারে করোনা প্রতিরোধ ও ঝুঁকি নিরুপণ যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করণ প্রকল্পের আওতায় সমাজকর্মীদের নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১১ আগস্ট এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনেউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শান্তা সাহা, ডাঃ সুমাইয়া আক্তার, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা এডাব সেক্রেটারি আব্দুল হামিদ, ম্যাক বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বাবুল আক্তার প্রমূখ। কর্মশালা ও মতবিনিময় সভায় করোনাকালীন সময়ে টিকা-বার্তা যোগাযোগ জোরদার করণ এবং সচেতনতা বৃদ্ধিতে আলোচনা করা হয়।



মন্তব্য করুন