টিএসএস মৌলভীবাজার সদর উপজেলার কমিটি গঠন
স্টাফ রিপোর্টার॥ মানবসেবার লক্ষ নিয়ে ২০১১ সালে মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হওয়া সনাতনী সংগঠন “তরুণ সনাতনী সংঘ” (টিএসএস) এর মৌলভীবাজার সদর উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার ১২ আগস্ট অনুষ্ঠিত হয় সৈয়ারপুরস্থ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে।
সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে গোবিন্দ মল্লিককে সভাপতি, ঝলক চন্দ কে সাধারণ সম্পাদক ও সৃজন কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, টিএসএস এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শম্ভু সরকার রবিন, জেলা শাখার সভাপতি গৌরাপদ রায় রাজু, সাধারণ সম্পাদক পবলু দত্ত, সাংগঠনিক সম্পাদক কল্লোল দাশ বহ্নি,সিনিয়র উপদেষ্টা প্রকৌশলী অরুন ভট্টাচার্য্য রতন, সদর উপজেলার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি নয়ন দেব, সাধারণ সম্পাদক তপন পাল, লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনের সাধারণ সম্পাদক চন্দন দে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর আহব্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দুটি অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন