জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু সেবা
August 15, 2022,
স্টাফ রিপোর্টার॥ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি কামনায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।
চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সভাপতি মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডাঃ শাহ আমিনুল ইসলাম, বিএনএসবি চক্ষু হাসপাতালে সিনিয়র আউট ডোর সুপারভাইজার মোঃ আবদুল মান্নান সহ অন্যন্যরা। এছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন