জাতীয় শোক দিবসে  উপলক্ষে সদর উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

August 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। ১৫ আগস্ট মৌলভীবাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

এসময় তিনি বলেন, জাতির পিতার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন দেখেছিলেন তা নিশ্চিতে কাজ করছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতেন। আজ এদেশে জনগণের কষ্ট লাঘবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজাদের রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com