জাতীয় শ্রমিকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

August 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় শ্রমিক শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৪ আগস্ট মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা শ্রমিকলীগের সভাপতি আসাদ হোসেন মক্কুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাকারিয়া আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস এম আজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান বাবুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতীয় শ্রমিকলীগের নেত্রীবৃন্দরা ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com