কমলগঞ্জে সাংবাদিককের উপর হামলার ঘটনায় দুজন গ্রেফতার

August 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে সাংবাদিক আব্দুল বাছিত খানের ওপর হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত দুজনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন, রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহিদ মিয়ার ছেলে আকলিছ মিয়া (৪১) ও মকবুল মিয়া (৩৮)।
জানা যায়, শনিবার ১৩ আগষ্ট দুপুরে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উবাহাটা নামক স্থানে দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনের মোটরসাইকেলের গতিরোধ করে অপর ৩ মোটরসাইকেল আরোহি দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। দায়ের কুপে তার ডান হাত ,কাঁদ ও পায়ে গুরুতর জখম হয়েছে।
তাকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।
এ ঘটনায় ৩দিন পর সাংবাদিক আব্দুল বাছিত খানের চাচা আব্দুল খালিক বাদি হয়ে সোমবার(১৫ আগষ্ট) রাতে ৬ জনের নাম উলে¬খ করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহার নামীয় ১ এবং ২নং আসামীকে আটক করেছে। আটককৃতদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ অন্যান্য আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com