শোক দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে আলোচনা সভা

August 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস ২০২২’ উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃক কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয। ১৬ আগস্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমদ ।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।
১৬ আগস্ট মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় সারা মাসব্যাপী ‘শোকাবহ আগস্ট-২০২২’ পালনের লক্ষ্যে কলেজ কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচীর মধ্যে রয়েছে দেয়ালিকা উন্মোচন, প্রতিযোগিতার আয়োজন ও বৃক্ষরোপণ ইত্যাদি। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভা আগত অতিথিরা প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে বৃক্ষরোপণ করা হয়। অতঃপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের পর সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com