মৌলভীবাজারে মুরগি এবং ডিম বেশী মূলে বিক্রির দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা
August 18, 2022,
স্টাফ রিপোর্টার॥ মুরগি এবং ডিমের দাম বেশি রাখা, মূল্য তালিকা না রাখা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় অভিযান পরিচালনা করেছে।
১৮ আগস্ট বৃহস্পতিবার সহকারী পরিচালক আল আমীনের নেতৃত্বে অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মুরগি এবং ডিম বেশী মূলে বিক্রির দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১০৫০০ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠনগুলো হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারে সিজান ব্রয়লার হাউজকে ১৫০০ টাকা, নিশান ব্রয়লার হাউজকে ১০০০ টাকা, মেসার্স রেনু পাল ডিমের দোকানকে ৪০০০ টাকা এবং মেসার্স সালাম ডিমের আড়তকে ৪০০০ জরিমানা করা করা হয়। আজকের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১০৫০০ টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।



মন্তব্য করুন