মৌলভীবাজারে মানবাধিকার বিষয়ক সেমিনার
স্টাফ রিপোর্টার॥ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানবাধিকার বিষয়ক সেমিনার ও জেলা কমিটির অভিষেক অনুুষ্ঠান গত ১৮ আগস্ট রাতে শহরের রেস্ট ইন রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে সংগঠনের সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর উপ উপাচার্য প্রফেসর ডঃ আবদুল জব্বার খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিজিটিং প্রফেসর ড.মোহাম্মদ আবু তাহের।
সংগঠনের সাধারণ মোহাম্মদ রুহেল খান আশরাফুল ও সহ সাধারণ সম্পাদক শাহ রাজুল আলীর যৌথ সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা জেরিন আক্তার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, পরিবেশ আন্দোলন (বাপার) আহবায়ক আ স ম সালেহ সুহেল, মৌলভীবাজার সদরের মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া,মৌলভীবাজার সদরের প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আহাম্মেদ আলী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ ফখরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট শাহিনুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন