সাংবাদিক আব্দুল বাছিতের উপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব এর মানববন্ধন ।
স্টাফ রিপোর্টার॥ ‘শেরপুর প্রেসক্লাব এর আয়োজনে ১৯ আগষ্ট বিকেলে শেরপুর মুক্তিযাদ্ধা চত্তরে ,মৌলভীবাজার জেলার,কমলগঞ্জ উপজেলায় সাংবাদিক আব্দুল বাছিত খানের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি কাঞ্চন ভৌমিক, যুগ্ন সাধারন সম্পাদকশেখ সাহেদ মিয়া ,জেএল মিডিয়ার এডমিন জাকির আহমেদ খান, প্রচার সম্পাদক রিপন মিয়া, দপ্তর সম্পাদক আবুল হোসেনসাজু, সিলেট অনলাইন মিডিয়ার এডমিন শেখ জুয়েল আহমেদ,জাকির হোসেন প্রমূখ।
উল্লেখ্য কমলগঞ্জে উবাহাটা নামক স্থানে রামদা দিয়ে কুপিয়ে ডান হাত ও মাথা জখম করে। বর্তমানে সিলেটওসমানী মেডিকেল কলেজ হাসপালে চিকিত্সাধীন রয়েছেন।



মন্তব্য করুন