
বিকুল চক্রবর্তী॥ ‘চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে’ এই স্লোগান কে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা বাগানে চা শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। রবিবার ২১ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার খাইছড়া চা বাগানের নাট মন্দিরে মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। সংগঠনের সভাপতি রিপন মূর্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালকডা. হরিপদ রায়। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পরাগবারই, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী,কবি সমরিণ দাশ, পল্লী চিকিৎসক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. রাধাকান্ত দাশ, সাধারণ সম্পাদক ডা. এামুনুর রশীদ, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, ইউপিসদস্য দয়াল বোনার্জী, সাবেক ইউপি সদস্য কুমার দুধ বংশি, খাইছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পুষ্প দাশ পানিকা, ইউপি সদস্য মিঠুন সিংরাউতিয়া ও সঞ্জয় আচার্য্য টুকু। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাহুল বাক্তি, সাধারণ সম্পাদক প্রভাত আচার্য্য, সহ সাধারণ সম্পাদক অন্তর কাহার, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন বাড়াইক, সাংগঠনিক সম্পাদক কানাই ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ সুক্ল বৈদ্য, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ ভুঁইয়া, সহ কোষাধ্যক্ষ সনারাম ভুঁইয়া, প্রচার সম্পাদক সঞ্চয় নায়েক, সহপ্রচার সম্পাদক সঞ্জু নায়েক প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.