
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল থানার এসআই মোহম্মদ জাকির হোসেন সঙ্গীয় এমসআই নজরুল ইসলাম, এমসআই মোঃ জামাল মিয়া সহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌরসভার কালীঘাট রোড এলাকায় থেকে অভিযান চালায় ১টি চোরাই দেশীয় স্বর্ণের নেকলেছ সহ গ্রেফতার করা হয়।
২১ আগস্ট রবিবার আসামীর নাম মোঃ সাদ্দাম হোসেন (৩১), পিতা-মৃত নাবালক গাজী, সাং-সোনার বাংলা রোড (নতুন বাজার), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
ঐ সময় তাহার সাথে থাকা আরো ৩/৪জন আসামী পালাইয়া যায়। উদ্ধারকৃত নেকলেছের ওজন ১২ (বার) আনা ৫ (পাঁচ) রতি, মূল্য অনুমান-৪৭,০০০/-টাকা। ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.