
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে যানজট নিরসন ও শহরজুড়ে অবৈধ পার্কিং রোধে ট্রাফিক বিভাগ, থানা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের স্টেশন রোড ও কলেজ রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইনস্পেক্টর অমিতাভ শেখর চৌধুরী, তপন তালুকদার, শ্রীমঙ্গল থানা পুলিশ, পৌরসভা কর্তৃপক্ষ সহ গণমাধ্যমকর্মী বৃন্দ।
অভিযানে অবৈধভাবে পার্কিং করে রাখা ৭টি মোটরসাইকেল ও ৪ টি সিএনজি অটোরিকশা আটক করা হয়। এসময় তাদেরকে রং পার্কিং-এর বিভিন্ন আইনে মামলা দেওয়া হয়।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর তপন তালুকদার জানান, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, শ্রীমঙ্গল উপজেলায় যানজট নিরসন, অবৈধ পার্কিং রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে জনগণকে অবহিতকরন আমাদের এই কার্যক্রমের অংশ। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.