
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে প্রীতম দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাস সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে শান্তির ধর্ম ইসলামের জুমআর নামাজ, মুসল্লী, আজান এবং ইমামদের নিয়ে কটুক্তি করেন। যা ধর্মপ্রাণ মুসল্লীদের ধর্মীয় অনুভুতিতে মারাত্ম আঘাত আনে।
পুলিশ জানায়, প্রীতম দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন তারিখ ও সময়ে রাষ্ট্র ও ইসলাম ধর্ম বিরোধী আক্রমনাত্মক এবং ধর্মীয় ও সাম্প্রদায়ীক উষ্কানির পৌষ্ট তার ফেসবুক আইডি Pritom D Pritom আইডি থেকে শেয়ার করে আসছে। এ বিষয়ে মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ৪ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।
এবিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, জনৈক প্রীতম দাসের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.