মিসর সহ দেশে দেশে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে খেলাফতে মজলিসের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ১৭ আগষ্ট শনিবার যোহরের নামাজ শেষে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সেক্রেটারী ও রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আহমদ বিলাল, শহর শাখার সহ-সভাপতি ব্যরিষ্টার মাহফুজুল ইসলাম, হাফিজ আসআদ আহমদ চৌধুরী, জিয়াউদ্দীন ইউসুফ, আবিদুর রহমান, সৈয়দ সাইফুর রহমান প্রমুখ। বক্তারা মিশরের আদাবিয়া স্কোয়ারে মুসলিম ব্রাদারহুডে সামরিক বাহিনীর হাতে নিহত বিপুল সংখ্যক শহীদের রূহের মাগফিরাত, প্রশান্তি ও মহান আল্লাহর কাছে তাদের সুমহান মর্যাদাপ্রাপ্তি কামনা করেন।
মিসর সহ দেশে দেশে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে খেলাফতে মজলিসের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ১৭ আগষ্ট শনিবার যোহরের নামাজ শেষে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সেক্রেটারী ও রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আহমদ বিলাল, শহর শাখার সহ-সভাপতি ব্যরিষ্টার মাহফুজুল ইসলাম, হাফিজ আসআদ আহমদ চৌধুরী, জিয়াউদ্দীন ইউসুফ, আবিদুর রহমান, সৈয়দ সাইফুর রহমান প্রমুখ। বক্তারা মিশরের আদাবিয়া স্কোয়ারে মুসলিম ব্রাদারহুডে সামরিক বাহিনীর হাতে নিহত বিপুল সংখ্যক শহীদের রূহের মাগফিরাত, প্রশান্তি ও মহান আল্লাহর কাছে তাদের সুমহান মর্যাদাপ্রাপ্তি কামনা করেন। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.