
হারিস মোহাম্মদ॥ আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ডে সদস্যপদে মনোনয়নপত্র দাখিল করেছেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ বদরুল ইসলাম।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে তিনি মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মনোনয়ন দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের সাবেক এ সদস্য বদরুল ইসলাম সকলের দোয়া ও সহযোগিতা চান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.