
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালত।
বিজ্ঞ আদালত থেকে জামিনে গিয়ে জামিনের শর্ত ভঙ্গ করায় এবং আদালতে হাজির না হওয়ায় এ ওয়ারেন্ট জারি করেছেন বিজ্ঞ বিচারপতি মুহাম্মদ আলী আহসান।
৩০ জুন "নারী নির্যাতন ও যৌতুক দাবির" অভিযোগে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তার ২য় স্ত্রী শিরীন আক্তার। তখন আদালত আসামী মাসুক আহমদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তিনি আপোষ মিমাংসার শর্তে আদালত থেকে জামিন নিয়েছিলেন। কিন্তু আদালতে হাজির না হওয়ার কারণে এবং জামিনের শর্তগুলো ভঙ্গ করায় সোমবার ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতের বিজ্ঞ বিচারপতি মুহাম্মদ আলী আহসান তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.