
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫দিন আগে থেকেই একটি মন্ডপে শুরু হয়েগেছে দূর্গা পূজা।
আগামী প্রহেলা অক্টোবর থেকে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব শুরু হওয়ার কথা থাকলেও মৌলভীবাজাররের শ্রীমঙ্গল সাতগাও ইউনিয়নের ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডির থলীতে আজ ২৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে আগাম দুর্গাপূজা।
বৈদিক রীতি অনুযায়ী দেবী দূর্গার ৯টি রূপের পৃথক পৃথক প্রতিমা তৈরী করে ৯দিন ব্যাপী করা হচ্ছে এ পূজায়।
আজ করা হয় দেবীর শৈলপুত্রী রুপে পূজা। আগামীকাল মঙ্গলবার হবে ব্রম্মচারিণী রুপে এর পর চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কাল রাত্রী, মহা গৌরী, সিদ্ধিদাত্রী রুপে ৯দিন ব্যাপী পূর্জাচনা হবে। দশমী দিন হবে বিসর্জন।
মানুষের মধ্যে সৃষ্ট আসুরিক শক্তি দূর হওয়ার পাশাপাশি বিশ^ শান্তি কামনায় দেবী দূর্গার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
দেবী দূর্গা যেন জগতের অশুভ শক্তি দুর করে ভক্তের মনোবাঞ্চা পূর্ণ করেন এমটাই প্রার্থনা পূর্ণার্থীদের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.