
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২২ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা চেযারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. শামীম অর রশিদ তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ উপজেলার সকল পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.