
বিকুল চক্রবর্তী॥ ডেনমার্কের কোপেন হেগেনে বিশ^বাংলা নর্ডিক এসোসিয়েশনের উদ্যোগে এবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দূর্গাপূজা।
কোপেন হেগেনের ভেনলুছ এ আয়োজিত এ দুর্গাপূজাকে ঘিরে সেখানে বসবাসরত সনাতন ধর্মালম্বীদের মধ্যে এবার বারতি আনন্দ সংযুক্ত হয়েছে।
পূজার আয়োজক কমিটির সদস্য সামি দাশ ও দিলিপ রায় জানান, বিশ^বাংলা নর্ডিক এসোসিয়েশনের উদ্যোগে এবার প্রথমবারের মতোহ তারা এ আয়োজন করেছেন। তারা বলেন, উৎসবকে আনন্দঘন করতে তারা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ,ধর্মীয় আলোচনা,আলতি প্রতিযোগীতা ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।
আলোচনায় অংশনেন অমিত রায়, বিজয় দে, সুকান্ত দে, কৌশিক মজুমদার, বিষ্ণু দাশ ও দেবাষীশ সরকার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.