
স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসরাত জাহান নামে এক শিশু প্রাণ হারিয়েছে। ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বুধবার ৫ অক্টোবর রাত আনুমানিক ৮ টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সমাই বাজারের উত্তর ভরডহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান তায়বা (৬) উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা পোস্টমাস্টার দুদু মিয়ার মেয়ে। আহতরা হলেন দুধু মিয়া, দুধু মিয়ার স্ত্রী সামিয়া বেগম, সিএনজি চালক হোসেন আহমদ , মটরসাইকেল চালক ইদ্রিস আলী , আল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুদু মিয়া, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার আজিমগঞ্জ এলাকায় অবস্থিত শ্বশুরবাড়িতে বেড়িয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইশরাত ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় দুদু, তাঁর স্ত্রী, এক ছেলে, ড্রাইবার ও মোটরসাইকেলের আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, অটোরিকশা উল্টে শিশু ইসরাতের মৃত্যু হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.