
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের টেকশালীয়া গ্রামে অভিযান চালিয়ে মুজিবুর রহমান মুজিব নামের এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, মৌলভীবাজার টেলিমিডিয়া নামে একটি প্রতিষ্ঠানে চাকুরি করতো। কর্মরত অবস্থায় কয়েকটি ক্যামেরা, ডিভিআর ও নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুক মিয়া বাদী হয়ে ২০০৮ সালে ৪০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ২৬ (৯) ০৮, জিআর মামলানং ২৫৮/০৮ (১৬))।
গ্রেফতারকৃত মুজিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২০১২ সালে তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মুজিব ওই মামলার প্রধান আসামী। সে সদর উপজেলার বারহাল গ্রামের মদরিছ মিয়ার ছেলে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ। মডেল থানায় এস আই মাহবুবুর রহমান চকদার জানান পলাতক মুজিবকে অনেক চেষ্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। আদালতের মাধ্যমে থাকে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.