
পলি রানী দেবনাথ॥ সেফগার্ডিং ইউনিট,ব্র্যাক এর আয়োজনে এবং এইচআরডি ব্র্যাক এর সহযোগীতায় ব্র্যাক লার্নিং সেন্টারের হল রুমে ডিভিশনাল সেফগার্ডিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর বৃহষ্পতিবার শ্রীমঙ্গল ক্যাম্পেইন এর শুরুতে পরিচয় পর্বের শেষে পপুলার থিয়েটার সেফগার্ডিং বা সুরক্ষার উপরে নাটক প্রদর্শন করে। অনুষ্ঠানের শেষাংশে সেফগার্ডিং এর বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন সেফগার্ডিং ম্যানাজার তিলন এন্ড্রোস। অনুষ্ঠানে জুম প¬াটফর্মে উপস্থিত ছিলেন তাহমিনা ইয়াসমীন, লিড, সেফগার্ডিং ইউনিট, ব্র্যাক।
সিলেট ডিবিশনের এইচআর ম্যানাজার একেএম তোফায়েল আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ম্যানাজার (পপুলার থিয়েটার) কলে¬াল বড়–য়া সহ ব্র্যাক এর সকল কর্মসূচির ডিভিশনাল,রিজিওনাল, এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারগন।
উলে¬খ্য, ২০১৯ সাল থেকে ব্র্যাকে সেফগার্ডিং এর নীতি চালু হয়েছে। সেফগার্ডিং বা সুরক্ষানীতিতে আট ধরনের হয়রানির কথা বলা হয়েছে। যেমন-যৌন হয়রানি,ভীতি প্রদর্শন, সহিংসতা, বৈষম্য, অপমান/অবমাননা, উৎপীড়ন/বুলিং, অবহেলা, শোষন। এ ধরণের কোন হয়রানি বা নীপিড়নের ঘটনায় ভূক্তভোগীরা “ব্র্যাক হেল্পলাইন নম্বর” বা ই-মেইলের মাধ্যমে বা চিঠি লিখে অভিযোগ জানাতে পারেন।
হেল্পলাই-নাম্বার-০১৭২৯০৭১৫৪৬,০১৭৩০৩৪৬৮৮৩।ই-মেইল-complaint.shrc@brac.net, hrd.gmt@brac.net এই ফোন নাম্বার ২৪ ঘন্টা খোলা থাকে। তাছাড়া, ব্র্যাকের কর্মী ছাড়াও ব্র্যাকের যে কোন কাজের সাথে সম্পর্কিত স্টেকহোল্ডার, কমিউনিটির মানুষ, প্রত্যক্ষদর্শী যদি হয়রানির শিকার হোন তাহলে তারাও হেল্পলাইন বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও প্রয়োজনে নাম প্রকাশ না করেও অভিযোগ জানানো যায়। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.