
প্রনীত রঞ্জন দেবনাথ॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জামিয়া ইসলামীয়া মরিচা মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৬ অক্টোবর দুপুরে মরিচা মাদ্রাসার শিক্ষকদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মরিচা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অভিভাবকদের অংশগ্রহণে সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. সোলেমান আহমদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান, মাওলানা বদরুল ইসলাম, শিক্ষক আব্দুস শহীদ, বাহার উল্লাহ, রইস মিয়া প্রমুখ।
সমাবেশে অভিভাবক ও শিক্ষকেরা শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.