
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে ২১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে দশটার সময় পশ্চিম কদমহাটা গ্রামের আব্দুল আলীর বসত ঘরে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাযায়, বাড়ির মালিক আবদুল আলি বসত ঘর তালাবদ্ধ করে সপরিবারে শ্রীমঙ্গলে আত্বীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঘটনার দিন রাত অনুমানিক সাড়ে দশটার সময় পাশের ঘরের দিলওয়ার হোসেন দেখতে পান চাচাত ভাই আবদুল আলির বসত ঘর আগুনে পুড়ছে পরে তিনি ৯৯৯ নাম্বারে ফোন দেন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইনচার্জ আলী হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নির্বাপন করতে সক্ষম হয়। এতে আসবাবপত্র সহ ৬০'*৪০' ফুট একটি পাকা ঘর পুড়ে ছাই হয়েছে। ধারনা করা হচ্ছে সর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের কারন হতে পারে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.