
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, ইভটিজিংসহ সব ধরনের অপরাধমূলক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ মহড়া প্রদান করা হয়েছে।
রবিবার ২৩ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গন থেকে মহড়াটি বের হয়ে শহর ও শহরতলীর প্রতিটি রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এই বিশেষ মহড়ায় নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। এছাড়াও শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ও থানার অন্যান্য অফিসার্স ফোর্স বৃন্দ এই বিশেষ মহড়ায় অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.