
হারিস মোহাম্মদ॥ জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল "মাই টিভির জুড়ী উপজেলা" প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মনিরুল ইসলাম। রবিবার ২৩ অক্টোবর রাতে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন সাথীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
মনিরুল ইসলাম বর্তমানে The Daily Observer ও দৈনিক সকালের সময়ের জুড়ী প্রতিনিধি, দৈনিক জাগ্রত সিলেট ও বিডি২৪ লাইভের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কমরত আছেন এবং সিলেট বিভাগের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "সিলেট বিডি নিউজ ২৪ লাইভের প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি দায়িত্বে আছেন।
এক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম, জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল "মাই টিভির জুড়ী উপজেলা" প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন সাথী ,বার্তা সম্পাদক আতিকুর রহমান তিতাস ও সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান আবির কে ধন্যবাদ জানান। এছাড়া বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের প্রতি। তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.