
কুলাউড়া প্রতিনিধি॥ সেবা-ই আমাদের ব্রত’ এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবে কুলাউড়া প্রবাসী পরিষদ রিয়াদের কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর রিয়াদস্থ সংগঠনে অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো খালেদ শাহাবুদ্দীনকে সভাপতি, শেখ ফয়েজ আহমদকে সাধারণ সম্পাদক, শাকিল চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও তৌহিদুর রহমান চৌধুরীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। সংগঠনের আগামী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নবগঠিত কমিটির সভাপতি খালেদ শাহাবুদ্দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.