
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার জুড়ীতে ১০ পিস ইয়াবাসহ জয়দোল হোসেন (২৬) নামে একজনকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর জায়ফনগর ইউনিয়নের দক্ষিণ জাংগিরাই গ্রামে জনৈক উমেদ আলীর রাইস মিলের সামনে মাদক বিক্রি হচ্ছে এমন খবরে অভিযান চালায়। পরে জুড়ী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান, এএসআই মহিউদ্দিন ভূঁইয়াসহ পুলিশের একটি দল দক্ষিণ জাংগিরাই গ্রামের উমেদ আলীর রাইস মিলের সামনে পৌঁছালে একজন পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করলে তার লুঙ্গির কুচির ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত মোঃ জয়দোল হোসেন (২৬) পূর্ব বেলাগাঁও গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.