
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সিনিয়র সিটিজেন আই ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ হিতৈষী সংঘ শ্রীমঙ্গলের আয়োজনে শনিবার ১৯ নভেম্বর সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আই ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএনএসবি সদস্য অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, ডাঃ সত্যকাম চক্রবর্তী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বিএনএসবি’র ডাঃ চন্দ্র সরকার কর, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ আবদুল বাতেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিলেট বিভাগের প্রধান ইসমাইল মাহমুদ, সাংবাদিক মামুন আহমেদসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন, কেয়ার মেডিক্যাল সেন্টারের সহযোগীতায় আই ক্যাম্পে ৫শ’ রোগীকে ফ্রী চক্ষু চিকিৎসা দেয়া হয়। এছাড়াও এমার্জেন্সি রোগীদের অপারেশনের প্রয়োজনে নির্বাচিত রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার পাঠানো হলে চিকিৎসাপত্র দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.