
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ২৫ পিস ইয়াবা ও ১ বোতল ফেনসিডিলসহ কামরুল ইসলাম নামে একজনকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে জুড়ী থানার এসআই মো. মহসিন তালুকদার সঙ্গীয় এএসআই কামাল হোসেনসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২২ নভেম্বর মধ্যরাতে দক্ষিণ সাগরনাল গ্রামের আসামি কামরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় তাকে তল্লাশী করে একটি পলিথিনে মোগানো অবস্থায় ২৫ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে তার ঘরের সাথে সংযুক্ত বাথরুম থেকে কালো রঙের পলিথিনের ভেতর ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বোতল খালি পাওয়া যায়।
আটককৃত কামরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.