
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের ফাঁড়ি (কাকিয়াছড়া চা বাগান) ৫নং সেকশনের অভ্যন্তরে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ৩০ নভেম্বর সকালে চা পাতা তুলতে গিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা বাগান ব্যবস্থাপক ও স্থানীয় চেয়ারম্যানকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
তবে থানা পুলিশ জানিয়েছেন, মৃতদেহের পাশে একটি পলিথিনে মোড়ানো মদের বোতল পাওয়া যায়। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার এতথ্য নিশ্চিত করেন।
শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে যাই। মৃতদেহের শরীরে কোনো আঘাতর চিহ্ন দেখা যায়নি। মৃতদেহের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। ময়না তদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.