
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন দীপংকর ঘোষ।
মঙ্গলবার ২৯ নভেম্বর বিকেলে তিনি কুলাউড়া সার্কেলের বিদায়ি অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্ত গীরের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
জানা যায়, দীপংকর ঘোষ ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে টাঙ্গাইলের মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও ৮ম এপিবিএন কক্সবাজারের সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলে ৮ম এপিবিএন কক্সবাজার থেকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাকে গত ৩ নভেম্বর বদলি করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.