
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সিলেট মহাসড়কের কনকপুর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় নান্টু শীল নামের এক পাথচারী নিহত ও আহত ১জন।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান,
৫ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার থেকে সিলেটগামী হবিগঞ্জ বিরতীহীন নামের একটি যাত্রীবাহী বাস কনকপুর এলাকার সিএনজি পেট্রল পাম্পের রাস্তায় পাশে দাড়ানো থাকা ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় জনতা ঘাতক বাসটি আটক করেছে। তবে পালিয়ে গেছে চালক ও হেলপার।
নিহত নান্টু চন্দ্র শীল মনুরমুখ ইউনিয়নের আখাইকুড়া এলাকার সুশীল চন্দ্র শীল এর পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.