
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা এবং যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলর শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিনকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংর্বধনা প্রদান করা হয়েছে। শুক্রবার ২ ডিসেম্বর সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ সংর্বধনা প্রদান করা হয়। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান ক্লাবের সর্বস্তরের সদস্যরা।
পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত কাউন্সিলর শাহানিয়া চৌধুরীর গর্বিত পিতা, যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা শহিদুল হক চৌধুরী লিটন, যুক্তরাজ্যস্থ ক্যাটারার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান জুয়েল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: কাওছার ইকবাল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: ইসমাইল মাহমুদ ও কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সর্বকনিষ্ঠ কাউন্সিলন শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন (২৪) যুক্তরাজ্যের ব্রনাইন ইউনিভার্সিটি লন্ডন থেকে একাউন্টিং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন এবং তিনি সবার দোয়া, সহযোগীতা ও ভালবাসা কামনা করেন।
জেরিন শ্রীমঙ্গল উপজেলা ৫নং কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের মরহুম হাজী শামসুল হক চৌধূরীর নাতি এবং যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা শহিদুল হক চৌধুরী লিটনের জেষ্ঠ্য কন্যা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.