
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে জাকির মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খোশকিপুর গ্রামের বকবর মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জাকির মিয়া ওরপে জিগির মিয়া বেশ কিছুদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপ পরিদর্শক উবায়েদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মাদকের বিরুদ্ধে রাজনগর থানা পুলিশ অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। ২০০ পিস ইয়াবাসহ একজনকে আটকের পর এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.