
স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে দুই গরু চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ৬ ডিসেম্বর রাতে জুড়ী থানা এলাকায় গরু চুরি করার সময় চোরাই ২টি গরুসহ দুই চোরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সালাম মিয়া (৩৫) ও আলাউদ্দিন (৩২)।
জুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ীর গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চোরাই গরুসহ দুজনকে আটক করে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে এবং তারা পেশাদার চোর বলে জানায় পুলিশ। মামলা দায়ের করে আলাদতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.