
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভা ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় রাস্তার দু’পাশ এবং ফুটপাতে অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মহসীন মিয়া মধু, সহকারী কমিশনার (ভূমি) সদ্ধীপ তালুকদার ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সর্দার উপস্থিত ছিলেন।
এসময় নতুনবাজার, হবীগঞ্জ রোড, স্টেশন রোডসহ সড়কের পাশে ফুটপাত দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসাবানিজ্য না করতে ব্যবসায়ীদের এবং সড়কের পাশে অবৈধভাবে যানবাহন না রাখতে চালকদের সতর্ক করা হয়।
উচ্ছে অভিযান শেষ পর্যায়ে উচ্ছেদের নেতৃত্বদানকারীরা গণমাধ্যমকর্মীদের জানান, অভিযান সর্তকবার্তার জন্য কাউকে জেল জরিমানা করা হয়নি। ওরা আবারও পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.