
স্টাফ রিপোর্টার॥ “শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘রুম টু রিড বাংলাদেশ’ বুধবার ৭ ডিসেম্বও কুলাউড়া উপজেলার মাল্টি পারপাস হলরুমে জেলা পরিষদ অডিটরিয়ামে, রাজনগর এবং কমলগঞ্জ উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্বাক্ষরতা কর্মসূচির সমঝোতা চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভার আয়োজন করে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ার দক্ষতা এবং পড়ার অভ্যাস তৈরী করার লক্ষ্যে মৌলভীবাজার জেলায় রুম টু রিড বাংলাদেশ স্বাক্ষরতা কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুম টু রিড বাংলাদেশের মধ্যে ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কাজ করার লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই কর্মসূচির আওতায় নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী চার বছর সুফল ভোগ করতে পারবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.