
হারিস মোহাম্মদ ॥ জুড়ী উপজেলায় হাকালুকি হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার ৯ ডিসেম্বর ইউএসএইড’র অর্থায়নে প্রতিবেশ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে এসব ছাগল বিতরণ করা হয়।
প্রকল্পের আওতায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও ও সুনাপুর গ্রামের ১৪ টি পরিবাওে মধ্যে ছাগল বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে হাকালুকি হাওর ভিত্তিক ৫ টি উপজেলায় গ্রাম সংরক্ষণ দল (ভিসিজি) এর ২১৫ জন সদস্যদের মধ্যে ছাগল বিতরণ করা হবে। ছাগল বিতরণ অনুষ্ঠানে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভিসিজির সভাপতি, সম্পাদক ও প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার মো: তৌহি রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.