
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের এলাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজুর রহমান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ফুলতলা বাজারের বাসিন্দা রাজকি এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের ৪র্থ পুত্র।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের এলাপুর এলাকায় সড়কের বাঁকে দূর্ঘটনাটি ঘটে। সে সিলেট কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেরাজ ও তার মামাতো ভাই মোটরসাইকেল যোগে বাড়ি জুড়ী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে এলাপুর এলাকায় সড়কের বাঁকে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মেরাজ একটি গাছের সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার এস আই পরিতোষ চন্দ্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.