
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শহরের স্টেশন রোড এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ রাশেদ মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার ১৪ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এসআই সুব্রত দাস, এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল স্টেশন রোড এলাকা অভিযান পরিচালনা করে মনির ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে রাশেদ মিয়াকে আটক করে।
এসময় তাকে তল্লাশি করলে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার ১৫ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.