
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পুটিয়াছড়া চা বাগান থেকে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার ১৬ ডিসেম্বর রাতে তাদেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- শামীম আহমদ (৪৫), জামান আহমেদ (২৭)। জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর রাতে ভিত্তিতে জানতে পারে শ্রীমঙ্গল থানার রাজঘাট ইউনিয়নের পুটিয়াছড়া চা বাগানের শামীম আহমদ চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মদ তার বাড়িতে বিক্রির জন্য মজুদ রেখেছে। শুক্রবার ১৬ ডিসেম্বর মধ্যরাতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল পুটিয়াছড়া চা বাগানের অভিযান পরিচালনা করে। এসময় শামীম আহমদের বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
আটককৃত শামীমকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক তথ্যে সে জানায়, তার চাচাতো ভাই জামান আহমেদের কাছেও বেশ কয়েকটি ভারতীয় মদ রয়েছে। শামীমের কথামতো জামান আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের শোকেজের ভেতর একটি বস্তার ভেতর থেকে ১০ বোতল ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং জামানকে আটক করা হয়।
গোয়েন্দা সংস্থা আরো জানায়, আটককৃত দুইজনের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ হাজার ৫০০ টাকা। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের বাড়ি ভারতীয় সীমান্তবর্তী হওয়া ভারত থেকে চোরাই পথে নিয়মিতভাবে ভারতীয় মদ এনে শ্রীমঙ্গল এবং আশেপাশে এগুলো বিক্রি করে।
আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.